News71.com
 Bangladesh
 31 Aug 23, 09:31 PM
 192           
 0
 31 Aug 23, 09:31 PM

বঙ্গবন্ধুকন্যাকে আমরা হারাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যাকে আমরা হারাতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর মতো তার কন্যাকে হত্যার ষড়যন্ত্র চলছে।আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পু‌লিশ লাই‌নে পু‌লিশ সা‌র্ভিস অ্যাসো‌সি‌য়েশ‌নের আ‌য়োজ‌নে ১৫ আগ‌স্টের আ‌লোচনায় অংশ নি‌য়ে তি‌নি একথা ব‌লেন।

তিনি বলেন,প্রধানমন্ত্রীকে যেন আমরা না হারাই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশে পরিণত করতে পেরেছি।বঙ্গবন্ধুর খুনিরা যারা পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। তাদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার পরিচিত একজন বললেন রাস্তায় এত আর্মি কেন? কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছু সময় পরে শুনলাম মেজর ডালিম বলছে সেই ভয়ানক কথা। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাসার পেছনে রক্ষীবাহিনীর সদর দপ্তরের সামনে দুইটি ট্যাংক দাঁড়িয়ে রয়েছে। তখনও আসল ঘটনা বুঝতে পারিনি। যখন এই নৃশংস ঘটনা শুনলাম, তখন মনে হলো আমরা মুক্তিযোদ্ধারা কি বেঁচে আছি?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন