News71.com
 Bangladesh
 31 Aug 23, 12:43 PM
 242           
 0
 31 Aug 23, 12:43 PM

বিচারিক জীবনের আজ শেষ কর্মদিবস প্রধান বিচারপতির

বিচারিক জীবনের আজ শেষ কর্মদিবস প্রধান বিচারপতির

নিউজ ডেস্কঃ অবসরে যাচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজ (বৃহস্পতিবার, ৩১ আগস্ট) তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।নিয়ম অনুসারে শেষ কর্মদিবসে আজ তাকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেবে।

২০২১ সালের ৩০শে ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরদিন ৩১শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

১৯৫৬ সালের ২৬শে সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় জন্মগ্রহণ করেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮১ সালের আগস্টে তিনি ঢাকা জেলা ও দায়রা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৩ সালের ৪ঠা সেপ্টেম্বর হাইকোর্টে এবং ১৯৯৯ সালের ২৭শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও।

 

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন