News71.com
 Bangladesh
 30 Aug 23, 12:06 PM
 163           
 0
 30 Aug 23, 12:06 PM

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।  

মঙ্গলবার (২৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক কমিটিতে স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে আহ্বায়ক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুকে সদস্য সচিব করা হয়।  

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।  

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন