News71.com
 Bangladesh
 29 Aug 23, 05:02 PM
 301           
 0
 29 Aug 23, 05:02 PM

আজ সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সফরের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গেল রবিবার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন