News71.com
 Bangladesh
 28 Aug 23, 01:36 PM
 217           
 0
 28 Aug 23, 01:36 PM

ড. ইউনূসকে সাবেক মার্কিন প্রেসিডন্ট ওবামার চিঠি॥ হয়রানির নিন্দা জানিয়ে ৩৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ড. ইউনূসকে সাবেক মার্কিন প্রেসিডন্ট ওবামার চিঠি॥ হয়রানির নিন্দা জানিয়ে ৩৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে মুক্ত থাকতে পারবেন। মুহাম্মদ ইউনূসকে ১৭ আগস্ট লেখা এক চিঠিতে ওবামা এ আশা প্রকাশ করেন। গতকাল রবিবার ড. মুহাম্মদ ইউনূস তার ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছেন। চিঠিটি প্রকাশের কয়েক ঘণ্টা পর ওবামাকে এক টুইটে ড. ইউনূস পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। ওবামা তার চিঠিতে বলেছেন, বহু মানুষ, পরিবার ও সম্প্রদায়কে দ্রারিদ্র্যমুক্ত হতে ইউনূস যেভাবে পথ দেখিয়েছেন, তাতে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

ইউনূসের সঙ্গে ২০০৯ সালে হোয়াইট হাউসে দেখা হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘ইউনূসের কথা লাখো মানুষকে নিজের সম্ভাবনা অনুধাবনে সক্ষম করে তুলেছে।’  ওবামা বলেন, ‘ইউনূস যাঁদের স্বপ্ন পূরণে সহায়তা করেছেন এবং যাঁরা আরও ন্যায়সংগত ভবিষ্যৎ অর্থনীতির কথা ভাবেন, তাঁরা সবাই এখনকার দিনগুলোয় ইউনূসের পাশে আছেন।’ এই জানা ইউনূসকে শক্তি জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চিঠির শেষ বাক্যে ওবামা আশা প্রকাশ করেন, ইউনূস নিজের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে মুক্ত থাকতে পারবেন। 

অন্যদিকে, দেশের ৩৪ বিশিষ্ট নাগরিক শ্রম আইন ভঙ্গের অভিযোগে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। আজ এক যৌথ বিবৃতিতে তাঁরা ইউনূসের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা সরকারকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।


বিবৃতিতে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, হাফিজ উদ্দিন খান, হামিদা হোসেন, আলী ইমাম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, শাহদীন মালিক, শারমিন মুরশিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, আলী রিয়াজ, আসিফ নজরুল, শহিদুল আলম, সি আর আবরার, পারভীন হাসান, ফিরদৌস আজিম, শিরিন হক, রেহনুমা আহমেদ, স্বপন আদনান, শাহনাজ হুদা, নায়লা জেড খান, সুব্রত চৌধুরী, সাদাফ নূর, নোভা আহমেদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন