News71.com
 Bangladesh
 12 Aug 23, 06:48 PM
 209           
 0
 12 Aug 23, 06:48 PM

গাইবান্ধা-দিনাজপুর রুটে আবারও চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস॥

গাইবান্ধা-দিনাজপুর রুটে আবারও চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস॥

নিউজ ডেস্ক: গাইবান্ধা-দিনাজপুর রুটে চলাচল সহজ ও সাশ্রয়ী হওয়ায় যাত্রীরা রামসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতেন। ট্রেনটি বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই পাঁচ জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তবে চালু হওয়ার মাত্র তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায় রামসাগর এক্সপ্রেস। এতে বাড়তি খরচের পাশাপাশি ভোগান্তি বেড়েছে মানুষের। দীর্ঘদিন পর ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। এ খবরে ফুলছড়ি-সাঘাটাসহ গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের যাত্রীরা খুশি। আগামী ২৯ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি ফের চালুর কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১০ সালে গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলোর লাখো মানুষের চলাচলে সুবিধা হয়ে আসে রামসাগর এক্সপ্রেস। সাঘাটার বোনারপাড়া থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে ট্রেনটি গাইবান্ধা ও রংপুর হয়ে দিনাজপুরে পৌঁছাত। এ ট্রেনে রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজকর্ম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে কাজ শেষে সন্ধ্যায় ফিরতেন যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন