News71.com
 Bangladesh
 09 Aug 23, 01:12 AM
 228           
 0
 09 Aug 23, 01:12 AM

বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের প্রশ্নে নিশ্চুপ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র॥

বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের প্রশ্নে নিশ্চুপ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র॥

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে এক প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করলেন না মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। গত সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর স্বঘোষিত খুনিদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আপনি সব খুনিদের বিচারের আওতায় আনা এবং তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর সমর্থন করেন কি?মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য করি না।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো পলাতক। সরকারের কাছে তথ্য হলো, এক খুনি এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁকে ফেরাতে অনেক দিন ধরে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। বিফ্রিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন। আপনি কি তাঁদের এই সফর সম্পর্কে আরও বেশি কিছু বলতে পারেন? তাঁরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কী আলোচনা করেছেন? জবাবে মিলার বলেন, এই সফরের বৈঠকগুলো নিয়ে তাঁরা যে বিবৃতি দিয়েছেন, এর বাইরে কিছু বলার মতো বিষয় তাঁর কাছে নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন