News71.com
 Bangladesh
 08 Aug 23, 12:21 PM
 201           
 0
 08 Aug 23, 12:21 PM

ধর্ষন মামলায় কারাগার থেকে আদালতে হেফাজতের যুগ্মমহাসচিব মামুনুল হক॥

ধর্ষন মামলায় কারাগার থেকে আদালতে হেফাজতের যুগ্মমহাসচিব মামুনুল হক॥

নিউজ ডেস্ক: ধর্ষণ মামলায় ১১ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয় তাকে।    দুই নারী পুলিশ সদস্যসহ চার পুলিশ সদস্যকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি রয়েছে আজ। তারা হলেন, সোনারগাঁ থানার পুলিশ সদস্য নাসরিন ও উম্মে কুলসুম, লালবাগ থানার এস আই আব্দুল কাদির, মোহাম্মদপুর থানার এএসআই আজিজুল ইসলাম।এ ছাড়া রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার আতিউল্লাহরও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবারও কাশিমপুর কারাগারে পাঠানোর কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন