News71.com
 Bangladesh
 07 Aug 23, 01:51 PM
 165           
 0
 07 Aug 23, 01:51 PM

১১বছরেও সুরাহা হয়নি সাগর-রুনি হত্যা কান্ডের॥ আদালতে আবারও সময় চাইলেন তদন্ত কর্মকর্তা

১১বছরেও সুরাহা হয়নি সাগর-রুনি হত্যা কান্ডের॥ আদালতে আবারও সময় চাইলেন তদন্ত কর্মকর্তা

নিউজ ডেস্ক: সাগর-রুনি হত্যা মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল। আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেছেন আদালত। সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল করেনি মামলার তদন্ত সংস্থা র‌্যাব। এজন্য প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত।আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার এক কর্মকর্তা। এরপর ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।

দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)। সেই থেকে ১১ বছরের বেশি সময়ে ১০০ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন