News71.com
 Bangladesh
 06 Aug 23, 11:29 PM
 163           
 0
 06 Aug 23, 11:29 PM

বিলুপ্ত কমিটির সবাইকে সদস্য অন্তর্ভুক্তি॥ হেফাজতের বৈঠক

বিলুপ্ত কমিটির সবাইকে সদস্য অন্তর্ভুক্তি॥ হেফাজতের বৈঠক

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী কর্তৃক ২০২১ সালে বিলুপ্ত করা কমিটির সবাইকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কারামুক্ত হেফাজতে ইসলামের নেতাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ২০২১ সালে বিলুপ্ত কমিটির সবাইকে সদস্য হিসেবে বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। বৈঠকে ২০২১ সালের ২৬ মার্চ পরবর্তী ধ্বংসযজ্ঞের অভিযোগে গ্রেফতার হওয়া নেতাদের কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করতে ১২ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির প্রধান করা হয় সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানকে। আগামী ১৭ আগস্ট হেফাজতের পরবর্তী শুরা বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন