News71.com
 Bangladesh
 04 Aug 23, 11:06 AM
 187           
 0
 04 Aug 23, 11:06 AM

ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের টেকনাফ অংশে ভাঙন॥ পুরো সড়ক তলিয়ে যাওয়ার শঙ্কা

ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের টেকনাফ অংশে ভাঙন॥ পুরো সড়ক তলিয়ে যাওয়ার শঙ্কা

নিউজ ডেস্কঃ কক্সবাজার মেরিন ড্রাইভে?? সাগরের ঢেউয়ের তোড়ে টেকনাফ অংশে ভাঙন ধরেছে। ছোট-বড় ডজনের বেশি স্পটে এ ভাঙন জোয়ার এলেই বাড়তে থাকায় পুরো সড়ক তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভেঙে যাওয়া অংশ শিগিগরই মেরামত করা সম্ভব না হলে সড়ক তলিয়ে গিয়ে মেরিন ড্রাইভে টেকনাফ-কক্সবাজার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন পর্যটনসংশ্লিষ্ট ও যাত্রীরা। গতকাল বৃহম্পতিবার সকালের জোয়ারে টেকনাফের সাবরাং ইউনিয়নের পশ্চিম মুন্ডার ডেইল এলাকার প্রায় অর্ধশত মিটার সড়ক ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে। এর আগে গত দুই দিনের বাড়ন্ত জোয়ারের পানিতে টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকায় একাধিক স্পটে মেরিন ড্রাইভ ভাঙনের কবলে পড়ে।    

 

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি। এ বাড়ন্ত পানির তোড়ে মেরিন ড্রাইভের টেকনাফ অংশের কয়েকটি স্পটে ভাঙন ধরেছে। ভাঙনরোধে ইতিমধ্যে সেনাবাহিনী কাজও শুরু করছে। আশা করছি, দ্রুত সময়ে এ সমস্যার সমাধান হবে।উল্লেখ্য, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের তীর ধরে হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন হয় ২০১৭ সালের ৬ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে ১৯৯১-৯২ সালে এ সড়ক প্রকল্পটি গ্রহণের পর থেকেই নির্মাণকাজ শুরু হয়। সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন হলেও নির্মাণ তদারকি ও রক্ষণাবেক্ষণ করছে সেনাবাহিনীর প্রকৌশল কোর। নয়নাভিরাম সড়কটি দেশের পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন