News71.com
 Bangladesh
 03 Aug 23, 01:54 AM
 204           
 0
 03 Aug 23, 01:54 AM

অতিরিক্ত আইজিপি হলেন ৩ জন

অতিরিক্ত আইজিপি হলেন ৩ জন

নিউজ ডেস্ক ঃ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে আজ বুধবার পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁদের ডিআইজি থেকে গ্রেড-২-এ পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই তিনজনকে নিয়ে বর্তমানে পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ২২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন