News71.com
 Bangladesh
 03 Aug 23, 01:47 AM
 224           
 0
 03 Aug 23, 01:47 AM

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন আবেদন সাময়িক বন্ধ॥

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন আবেদন সাময়িক বন্ধ॥

নিউজ ডেস্কঃ অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত সোমবার (৩১ জুলাই) রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বসাধারণের প্রবেশ বন্ধ আছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। কেবলমাত্র সকল অথরাইজড ইউজার প্রবেশ করতে পারবে। জন্ম ও মৃত্যুনিবন্ধনের সকল সেবার ক্ষেত্রে সকল সেবাপ্রার্থীকে ও আবেদনকারীকে তার নিকটস্থ নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে, কবে নাগাদ তা চালু হতে পারে সে বিষয়ে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন