
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে সিইসির সঙ্গে সাক্ষাত করতে যাবেন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূত। তবে কি ইস্যুতে তিনি সাক্ষাত করতে যাবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।