News71.com
 Bangladesh
 01 Aug 23, 02:28 PM
 124           
 0
 01 Aug 23, 02:28 PM

আজ থেকে আবারও চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল॥

আজ থেকে আবারও চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল॥

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন। সকাল ৭টা থেকে চলাচল করবে ট্রেন। সোমবার (৩১ জুলাই) রাতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল করবে।

 

জাান যায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্টাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন