News71.com
 Bangladesh
 31 Jul 23, 10:38 AM
 133           
 0
 31 Jul 23, 10:38 AM

দেশের বিজনেস পার্লামেন্টখ্যাত এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহন শুরু॥

দেশের বিজনেস পার্লামেন্টখ্যাত এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহন শুরু॥

নিউজ ডেস্কঃ দেশের বিজনেস পার্লামেন্টখ্যাত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হচ্ছে। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। 

 

এর বাইরে চেম্বার গ্রুপ ২৩ জন এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশন থেকে ২৩টি পদে সম্মিলিত নির্বাচন হওয়ার কথা থাকলেও চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে মাত্র ২৩টি মনোনয়নপত্র জমা পড়ায় চেম্বার গ্রুপের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন। এর মধ্যে পরিচালক প্রার্থী হিসেবে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

 

সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে এবং তা বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোট গ্রহণ শেষেই ভোট গণনা করে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।  নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট ২০২৩ এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

এফবিসিসিআই এর বিদায়ী নবনির্বাচিত সার্ক চেম্বারের সভাপতি সভাপতি মো. জসিম উদ্দিন জানান, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে একটি স্বতন্ত্র নির্বাচন বোর্ড গঠন করেছে এফবিসিসিআই। আমাদের একমাত্র লক্ষ্য থাকবে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।এফবিসিসিআইয়ের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন