News71.com
 Bangladesh
 31 Jul 23, 01:35 AM
 170           
 0
 31 Jul 23, 01:35 AM

সূচকে আরও চারধাপ এগোলো বাংলাদেশ॥ বিশ্বের ৪০দেশে বিনা ভিসায় যেতে পারে বাংলাদেশীরা

সূচকে আরও চারধাপ এগোলো বাংলাদেশ॥ বিশ্বের ৪০দেশে বিনা ভিসায় যেতে পারে বাংলাদেশীরা

নিউজ ডেস্কঃ গত ১৮ জুলাই বিশ্বের পাসপোর্টগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।

 

 

সাম্প্রতিক এ সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এ তালিকায় ছয়টি এশিয়ার দেশ আছে। এ ছাড়া আছে আমেরিকার একটি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকা চিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন