News71.com
 Bangladesh
 31 Jul 23, 12:56 AM
 166           
 0
 31 Jul 23, 12:56 AM

আগামীকাল রাজধানীসহ সারাদেশের প্রতিটি ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি॥

আগামীকাল রাজধানীসহ সারাদেশের প্রতিটি ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি॥

খবর বিজ্ঞপ্তি ঃ পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমে এ তথ্য জানান।  রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জনসমাবেশে দলের নেতা–কর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন