News71.com
 Bangladesh
 30 Jul 23, 09:12 PM
 134           
 0
 30 Jul 23, 09:12 PM

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে উত্তর কোরিয়ার পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন॥

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে উত্তর কোরিয়ার পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন॥

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সমর্থন করে, কিন্তু ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধেই উত্তর কোরিয়ার তৈরি রকেট ব্যবহার করছে বলে জানা গেছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনানশিয়াল টাইমস খবর দিচ্ছে, উত্তর কোরিয়ার ঐ অস্ত্র ইউক্রেন আগে ব্যবহার করেছে বলে জানা যায়নি।তবে বিধ্বস্ত শহর বাখমুতের কাছে ইউক্রেনীয় সৈন্যরা ফিনানশিয়াল টাইমসের সাংবাদিককে সোভিয়েত আমলে তৈরি গ্রাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) দেখিয়েছে। 

 

ইউক্রেনের অস্ত্রের এই নতুন উৎস প্রমাণ করছে, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে পুরনো সোভিয়েত অস্ত্র থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ইত্যাদি দেশের সরবরাহ করা অত্যাধুনিক প্রিসিশন অস্ত্রের সবই ব্যবহৃত হচ্ছে বলে ফিনানশিয়াল টাইমস মন্তব্য করেছে। ওদিকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এই অস্ত্রের লেনদেনের কথা উত্তর কোরিয়া এবং রাশিয়া- দুটি দেশই অস্বীকার করেছে। রয়টার্স বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপন করতে চলতি সপ্তাহে পিয়ংইয়াংয়ে বিরল এক সফর করেছেন। এসময় তিনি দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন