News71.com
 Bangladesh
 30 Jul 23, 03:50 PM
 151           
 0
 30 Jul 23, 03:50 PM

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ॥

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে। এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দেয়। আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান জানিয়েছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।

 

 

প্রসঙ্গত, গতকাল শনিবার সন্ধ্যায় একদফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য আমরা সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন