
নিউজ ডেস্কঃ মুসলিম সম্প্রদায়ের পালিত পবিত্র মহররম উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলায়। এতে আহত হয়েছেন আরও ১০ জন। এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তার ফলেই তড়িতাহত হয় কয়েকজন।
বোকারোর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট প্রিয়দর্শি অলোক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানান, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে তারা একটি মহরম মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারা একটি ধর্মীয় পতাকা বহন করছিলেন, যার খুঁটিটি লোহার ছিল। কোনোভাবে এটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তখন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’