News71.com
 Bangladesh
 26 Jul 23, 06:52 PM
 118           
 0
 26 Jul 23, 06:52 PM

কূটনীতিকদের ডাকার বিষয়টি তলব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনীতিকদের ডাকার বিষয়টি তলব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক ঃঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা নিয়ে বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে ১৩ বিদেশি দূতকে ডাকার বিষয়টি তলব নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

বুধবার (২৬ জুলাই) কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যে দূতাবাসগুলো গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল, বুধবার সে দূতাবাসগুলোর রাষ্ট্রদূতদের আমরা ডেকেছিলাম।

কূটনীতিকদের এই ডাকার বিষয়টি কোনোভাবেই তলব নয় বলে দাবি করে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আজ আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য ডেকেছি। 

তবে এই ঘটনায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ককে ডাকা হয়েছিল, সেটা ছিল তলব। কেননা জাতিসংঘের কাঠামো অনুযায়ী এই ধরনের বিবৃতি দেওয়ার সুযোগ নেই। 

প্রতিমন্ত্রী জানান, আজ কূটনীতিকদের যে বিষয়টি আমরা তুলে ধরেছি, সেটা তাদের স্ব স্ব দেশের ক্যাপিটালকেও জানানো হবে।

হিরো আলমকে নিয়ে বিবৃতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল তিনটায় ঢাকার ১৩টি মিশনের রাষ্ট্রদূতকে ডাকা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম ওই ঘটনার বিষয়ে রাষ্ট্রদূতদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন