News71.com
 Bangladesh
 21 Jul 23, 11:59 PM
 169           
 0
 21 Jul 23, 11:59 PM

নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান

নিউজ ডেস্ক ঃ  নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

 
 সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিন মারা যান।

পরদিন ১২ জুলাই (শনিবার) আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।  

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মারা যাওয়ায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই, আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। পরে ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন