News71.com
 Bangladesh
 20 Jul 23, 08:10 PM
 174           
 0
 20 Jul 23, 08:10 PM

কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতে উদ্যোক্তাদেরই এগিয়ে আসতে হবে ।। এফবিসিসিআই

কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতে উদ্যোক্তাদেরই এগিয়ে আসতে হবে ।। এফবিসিসিআই

নিউজ ডেস্কঃ  ব্যবসায়ীদের শুধু ব্যবসা করলেই হবে না, কমপ্লায়েন্সও অনুসরণ করতে হবে। কল-কারখানায় দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবার আগে তাদেরই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো: জসিম উদ্দিন। বৃহস্পতিবার (জুলাই ২০, ২০২৩) রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সেইফটি কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

  

এফবিসিসিআই সভাপতি বলেন, সামনের দিনের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে গেলে ব্যবসা-বাণিজ্যে কমপ্লায়েন্সকে প্রাধান্য দিতে হবে। আমাদের অনেক উদ্যোক্তাই এ বিষয়টিকে এখনও সেভাবে গুরুত্ব দেয় না। আমি মনে করি, এ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সচেতন করতে হবে। সাধারণত কারখানা পরিদর্শনের বিষয়টি নিয়ে উদ্যোক্তাদের মাঝে এক ধরণের আতঙ্ক কাজ করে উল্লেখ করে মো: জসিম উদ্দিন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোন কারখানা পরিদর্শনে গেল মানেই এই নয় যে- কারখানাটি বন্ধ করে দেয়া হবে। বরং অবকাঠামোগত ঝুঁকি যাচাই বাছাইয়ের মাধ্যমে মালিকপক্ষ তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পারে। আমরা চাই না কোন কারখানা বন্ধ হয়ে যাক। ত্রুটিপূর্ণ কারখানাগুলোকে সহযোগিতা করতে চাই, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তাদের বিনিয়োগকে নিরাপদ করতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন