News71.com
 Bangladesh
 20 Jul 23, 08:10 PM
 167           
 0
 20 Jul 23, 08:10 PM

রাষ্ট্রদূতদের নীতিমালা মেনে চলার আহ্বান তথ্যমন্ত্রীর ।।

রাষ্ট্রদূতদের নীতিমালা মেনে চলার আহ্বান তথ্যমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন মন্তব্য করে তাদের ভিয়েনা কনভেনশনের নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

  

তথ্যমন্ত্রী বলেন, ঢাকা-১৭ আসনের এক এমপি প্রার্থীর ওপর হামলায় ১৩টি দেশের রাষ্ট্রদূত দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন, তাতে সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছে, সে বিষয়ে মতামত জানতে চাইলে ড. হাছান আরও বলেন, ১৩টি দেশের রাষ্ট্রদূতের এভাবে জোটবদ্ধ হয়ে বিবৃতি দেয়া ভিয়েনার কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাব, ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন