News71.com
 Bangladesh
 20 Jul 23, 08:06 PM
 152           
 0
 20 Jul 23, 08:06 PM

কর্মসূচিতে বাধা দেবে না সরকার, ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়’ ।। প্রধানমন্ত্রী

কর্মসূচিতে বাধা দেবে না সরকার, ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়’ ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  দেশবাসীকে বিএনপি-জামায়াতের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা কেবল ধ্বংস করতে জানে, দুর্নীতি ও লুণ্ঠন করতে জানে কিন্তু জনগণের সেবা করতে জানে না। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ধ্বংস করতে জানে, কিছু তৈরি করতে জানে না, মানুষের সেবা করতে জানে না, তারা শুধু দুর্নীতি ও লুটপাট করতে জানে এবং সেই সাথে স্বার্থ পূরণ করতে জানে।’ বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল ট্র্যাক প্রকল্পের অধীনে নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েল-গেজ ডাবল রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

  

নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কুমিল্লার লাকসামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা বলেন,  সরকার বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না, তবে কোনো ধ্বংসাত্মক কর্মকান্ডের পুনরাবৃত্তি হলে তাদের ছাড় দেয়া হবে না। ২০১৩-২০১৫ সময়কালে বিএনপি জামায়াত চক্রের দ্বারা সংঘটিত সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমরা তাদের রাজনীতি করতে বাধা দেব না এবং দিচ্ছিও না। কিন্তু, তারা আবার রেলে আগুন দিলে বা জনগণের কোনো ক্ষতি করলে রেহাই পাবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন