News71.com
 Bangladesh
 20 Jul 23, 07:57 PM
 147           
 0
 20 Jul 23, 07:57 PM

ঘুষ নেয়ার অভিযোগ ।। দুদকের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঘুষ নেয়ার অভিযোগ ।।  দুদকের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্কঃ  ঘুষ নেয়ার অভিযোগে সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা আদেশ থেকে বিষয়টি জানা যায়। 

 

 সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। ঘুষ গ্রহণ এবং দুর্নীতির অভিযোগ ওঠায় গত ১২ জুলাই দুই কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন