News71.com
 Bangladesh
 18 Jul 23, 07:17 PM
 151           
 0
 18 Jul 23, 07:17 PM

রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ।। আহত ২৫

রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ।। আহত ২৫

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলটির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ সংঘর্ষ বাধে। দলটির নেতাকর্মীরা জানান, সকাল থেকেই শহরের আজাদী ময়দান এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ছাড়াও এ গ্রুপের নেতাকর্মীরা।

 

সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঁঠাসহ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে এক পর্যায়ে দুপক্ষের মধ্যেকার উত্তেজনা সংঘর্ষে রূপ নিয়ে উভয় পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন