News71.com
 Bangladesh
 18 Jul 23, 07:09 PM
 142           
 0
 18 Jul 23, 07:09 PM

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখা হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখা হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা, কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন তিনি। এসব ঘটনায় আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। ভিডিও ফুটেজ দেখে আমরা সবাইকে ধরবো, পুলিশ কোনো গাফিলতি করলে সেটাও দেখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন