News71.com
 Bangladesh
 18 Jul 23, 05:56 PM
 133           
 0
 18 Jul 23, 05:56 PM

ঢাকা-১৭ উপনির্বাচন ।। হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাকা-১৭ উপনির্বাচন ।।  হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্কঃ  ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ হিরো আলমের পক্ষে বনানী থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে  বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় কতিপয় লোকজন তাদেরকে দেখে গালাগালি শুরু করে। 

 

একপর্যায়ে তারা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তাকে রাস্তায় ফেলে কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এর আগে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন