News71.com
 Bangladesh
 18 Jul 23, 05:53 PM
 121           
 0
 18 Jul 23, 05:53 PM

ভারত-ভুটান দ্বন্দ্বে বাংলাবান্ধায় আমদানি বন্ধ ।।

ভারত-ভুটান দ্বন্দ্বে বাংলাবান্ধায় আমদানি বন্ধ ।।

নিউজ ডেস্কঃ  পনেরো দিন ধরে আমদানি কার্যক্রম বন্ধ থাকায় স্থবির দেশের সড়ক পথের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দর দিয়ে রফতানি তেমন না হলেও, ভারত ও ভুটান থেকে আমদানি হয়ে থাকে বোল্ডার পাথর। কিন্তু ভারতীয় ট্রাকে ভারত সরকার স্লট বুকিং আরোপ করায় অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে। এতেই বন্ধ হয় বাংলাদেশে পাথর রফতানি। এদিকে আমদানি না হওয়ায় কাজ হারিয়ে অলস সময় পার করছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বন্দর এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এতে করে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ভারত ও ভুটানের মধ্যে চলা সমস্যার সমাধান না হলে, আমদানি স্বাভাবিক হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সংশ্রিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীরা সময় সংবাদকে জানান, ভারতে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে গত ১ মাস ধরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। কারণ ভারতের ব্যবসায়ী শ্রমিক ও মালিকরা তা বন্ধ রেখেছে। এর মাঝে ভুটান থেকে কিছু সংখ্যক ট্রাক এলেও গত ১৫ দিন ধরে ভুটানের গাড়িও বন্ধ অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সবাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন