News71.com
 Bangladesh
 13 Jul 23, 07:08 PM
 143           
 0
 13 Jul 23, 07:08 PM

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে দুধকুমার ।। নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে দুধকুমার ।। নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্কঃ  কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে যাওয়া জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন জেগে ওঠা কয়েকটি চরসহ নিচু এলাকার কাচা সড়ক। তবে এখন পর্যন্ত পানিবন্দির সংখ্যা জানাতে পারেনি জেলা প্রশাসন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুসার চরের বাসিন্দা মতিয়ার রহমান জানান, গত ৪ দিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। চরের কিছু ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। পানি আরও বৃদ্ধি পেলে সকল চরাঞ্চলের ঘর-বাড়ি প্লাবিত হয়ে পড়বে বলে জানান তিনি। উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, পানি বৃদ্ধির ফলে আমার ইউনিয়নে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন