News71.com
 Bangladesh
 13 Jul 23, 05:28 PM
 157           
 0
 13 Jul 23, 05:28 PM

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে ।। কামরুল ইসলাম

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে ।। কামরুল ইসলাম

নিউজ ডেস্কঃ  বিএনপির কারণে বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না।’

 

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুসারেই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনাই পরবর্তী নির্বাচনের বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেবেন।’ আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন