News71.com
 Bangladesh
 12 Jul 23, 04:32 PM
 138           
 0
 12 Jul 23, 04:32 PM

সমাবেশে বিএনপি অরাজকতা করতে পারে ।। ডিএমপি কমিশনার

সমাবেশে বিএনপি অরাজকতা করতে পারে ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ  রাজধানীতে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এই সমাবেশ ঘিরে বিএনপি অরাজকতা করতে পারে- এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (১১ জুলাই) রাতে সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, বিএনপিকে ২৩ শর্তে বুধবার (১২ জুলাই) রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা তথ্য আছে, তারা অরাজকতা করতে পারে। ফলে পুলিশ সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকবে।

 

ডিএমপি কমিশনার আরও বলেন, আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো অরাজকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এদিকে মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত চিঠিতে বিএনপিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থান দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন