
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আম বিক্রয়কে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মারামারির ঘটনায় আজিজার রহমান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (১১ জুলাই) রাতে উপজেলার কাকিনা সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১০ জুলাই) রংপুরের গংগাচড়া এলাকার শামিম ও শাহিন, কাকিনার সিরাজুল মার্কেটে আম কিনতে আসলে এক দোকানীর সঙ্গে ঝগড়া বাধে। পরে মঙ্গলবার রাতে শামিম ও শাহিন তাদের দলবল নিয়ে এসে দোকানে হামলা চালালে সেখানে থাকা আজিজার রহমান গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।