
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে সরকার তার সদিচ্ছার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১০ জুলাই) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী গেজেট প্রকাশের পর দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সিইসি বলেন, কেবল যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেগুলো বন্ধ করতে দেয়ায় কমিশনের ক্ষমতা খর্ব হয়নি। সরকার তার মনমতো আরপিও সংশোধন করেনি জানিয়ে তিনি আরও বলেন, ইসির চাওয়া অনুযায়ী সরকার আরপিও সংশোধন করেছে।