
নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি পর্যবেক্ষক দিতে চায়, তাহলে তাদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১০ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো সুপরিশ ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বলেছি তারা (ইইউ) যদি পর্যবেক্ষক দিতে চায়, তাদের সুস্বাগত। যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন, একজন কূটনীতিক নিজের আওতার মধ্য থেকে কাজ করবেন।’