
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুজিবপিডিয়ার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির স্পন্সর প্রতিষ্ঠান ‘দি সিটি ব্যাংক লিমিটেড’-এর চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
‘মুজিবপিডিয়া’র বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত। ‘মুজিবপিডিয়া’র অন্তর্ভুক্ত বঙ্গবন্ধুর পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।