News71.com
 Bangladesh
 10 Jul 23, 04:58 PM
 112           
 0
 10 Jul 23, 04:58 PM

স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে ।। প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করে যাচ্ছে। সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোববার (৯ জুলাই) দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। সারা দেশের প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। দরিদ্র মানুষকে বিনামূল্যে অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধসহ ভিন্ন ভিন্ন পদের ওষুধ দেয়া হচ্ছে। দেশের প্রান্তিক জনগণের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গত কয়েক বছরে ১০ হাজারেরও বেশি যোগ্য ও দক্ষ সরকারি চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।’  এ সময় তিনি ‘ডিএমসি ডে-২০২৩’ উপলক্ষে কলেজের বর্তমান ও সাবেক সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন