
নিউজ ডেস্কঃ সরকার পতন আন্দোলনের নেপথ্যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি। আর আন্দোলনের হুমকি-ধামকি তাদের নেতাকর্মীদের চাঙা করার কৌশল।
এদিকে, বিএনপির আন্দোলনের তোড়জোড় আর সরকার পতনের হুমকি-ধামকি আমলে না নিলেও বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল ঠিক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জুলাইয়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে সেপ্টেম্বরে সারা দেশে গণসংযোগে নামারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব কর্মসূচিতে সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরা হবে।