
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।শনিবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। দুই দেশের শূন্য রেখায় মোট ১০০টি কার্টনে ভরা ৭০০ পিস আনারসের চালান গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া ও ত্রিপুরা রাজ্যের কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা ডা.দীপক বৈদ্য।