
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ১১ মেট্রিক টন পেঁয়াজ।শনিবার (৮ জুলাই)আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বিডিএস করপোরেশন আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে গত মাসের ১২ জুন ১০ টন পেঁয়াজ দেশে এসেছিল।
শনিবার বিকেলে একটি ট্রাকে করে দ্বিতীয় চালানে প্রায় এক মাস পর আরও ১১ টন পেঁয়াজ এসেছে। আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক ও বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল পাবে।