News71.com
 Bangladesh
 09 Jul 23, 03:09 PM
 144           
 0
 09 Jul 23, 03:09 PM

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না মোটরসাইকেল-থ্রি-হুইলার ।।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না মোটরসাইকেল-থ্রি-হুইলার ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যানজট নিরসনে সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হলেও মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচলের অনুমতি পাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (০৮ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় (প্রথম পর্বের কাজ) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

 

রেল লাইন ধরে এ উড়াল সড়ক শুরু বিমানবন্দর এলাকার কাওলা থেকে সরাসরি গিয়ে মিলবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে। আয়তন: মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য ১৯.৭৩ কি.মি.। প্রকল্পে ওঠানামার জন্য মোট ২৭ কি.মি দীর্ঘে ৩১টি র‍্যাম্প রয়েছে। র‍্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কি.মি.। আপাতত লক্ষ্য বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত চালুর। এ উড়াল সড়কে যেহেতু যানবাহনের গতি থাকবে ৮০ কিলোমিটার তাই চলবে না কোনো থ্রি হুইলার বাহন। নিষেধাজ্ঞা থাকবে মটরসাইকেল চলাচলেও। পুরো পথ পাড়ি দিলে ১২০ আর অন্য যেকোন জায়গায় নামলে টোল দিতে হবে ১০০ টাকা বলে জানান সেতুমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন