News71.com
 Bangladesh
 07 Jul 23, 07:55 PM
 143           
 0
 07 Jul 23, 07:55 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ।।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি।বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে প্রধানমন্ত্রী কক্সবাজারের প্রকল্প এলাকায় স্থানীয় জনগণের লবণ উৎপাদনের পর যে লবণাক্ত বর্জ্য পানি আসে তা থেকে পানীয় পানি উৎপাদনের পন্থা অন্বেষণে জাইকা ইয়ামাদা জুনিচিকে অনুরোধ করেন।

 

তিনি বলেন, বর্জ্য পানিতে প্রচুর লবণ থাকে এবং সেক্ষেত্রে কম পানি ব্যবহার করে অনেক লবণ উৎপাদন করা সম্ভব হওয়ায় স্থানীয় মানুষ এতে উপকৃত হবে।প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবের প্রস্তাবের প্রশংসা করে ইয়ামাদা জুনিচি বলেন, এটা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন