News71.com
 Bangladesh
 07 Jul 23, 07:53 PM
 150           
 0
 07 Jul 23, 07:53 PM

তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পাপনের ।।

তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পাপনের ।।

নিউজ ডেস্কঃ আফগানিস্তান সিরিজের মাঝে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলনে ডেকে কোনো কারণ উল্লেখ না করেই অবসরের ঘোষণা দেন তামিম। এ নিয়ে জরুরি সভা ডেকে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার দীর্ঘ আলোচনা করেন বোর্ড সভাপতি পাপন ও বিসিবি পরিচালকরা।

 

 সভাশেষে গণমাধ্যমকে পাপন বলেন, ‘তামিমের অবসরের সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ছিল। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হয়। বিশেষ করে একটা সিরিজ চলাকালে অধিনায়কের সঙ্গে তো হবেই। যেহেতু সে ওয়ানডে অধিনায়ক, তার সঙ্গে আমার তিন দিন আগে কথা হয়েছে। কালকেও কথা হয়েছে। অন্য কারও কথা জানি না। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এ ধরণের একটা সিদ্ধান্ত আসতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন