
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুকে হত্যার পর নির্বাচনকে প্রহসনে পরিণত করে সামরিক শাসকরা। জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৬ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি তাদের শাসনামলে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল- এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়াই এ সরকারের লক্ষ্য।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নতুন কার্যালয় উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ।