News71.com
 Bangladesh
 07 Jul 23, 10:03 AM
 125           
 0
 07 Jul 23, 10:03 AM

আইএমএফের ঋণ দেশের দুই মাসের রেমিট্যান্সের সমান ।। অর্থমন্ত্রী

আইএমএফের ঋণ দেশের দুই মাসের রেমিট্যান্সের সমান ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ নেয়া হয়েছে, সেটি খুব বড় অঙ্ক নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, এ ঋণ বাংলাদেশের দুই মাসের রেমিট্যান্সের সমান। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিছির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।জাইকার নতুন কোনো সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘তাদের প্রকল্পগুলো বর্তমানে কী অবস্থায় আছে, তারা তা দেখতে এসেছে। কিছু কিছু নতুন প্রকল্পও আসবে। নতুন যে প্রকল্পগুলো আসবে, সেগুলোর অধিকাংশই প্রযুক্তি সম্পর্কিত।’ বাজেটে জাইকার সহায়তা থাকার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটের সঙ্গে খাপ খাইয়ে যেসব জায়গায় হাত দিতে হবে; কিছু কিছু জায়গা আছে, সেখানে তারা আমাদের সহায়তা করতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন