News71.com
 Bangladesh
 06 Jul 23, 07:23 PM
 132           
 0
 06 Jul 23, 07:23 PM

আমরা ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি ।। ইসি

আমরা ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি ।। ইসি

নিউজ ডেস্কঃ  বিগত দিনে সবার সহযোগিতায় ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। সামনের নির্বাচনও মডেল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।বৃহস্পতিবার (০৬ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি নির্বাচন আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে। সামনে আর একটি নির্বাচন আছে, সেই নির্বাচন শেষ করার পরে আমরা জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করব। সব দলের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন করাই আমাদের লক্ষ্য।  

  

ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন