News71.com
 Bangladesh
 06 Jul 23, 06:58 PM
 137           
 0
 06 Jul 23, 06:58 PM

গণতন্ত্র অব্যাহত থাকায় সংসদ ভবনকে গোছানো সম্ভব হয়েছে ।। প্রধানমন্ত্রী

গণতন্ত্র অব্যাহত থাকায় সংসদ ভবনকে গোছানো সম্ভব হয়েছে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় জাতীয় সংসদ ভবনকে আগের চেয়ে আরও বেশি গোছানো সম্ভব হয়েছে; যা দেশের কাজে লাগবে। বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় এই নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। 

  

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিতা কেটে ভবনে প্রবেশের পর, নতুন কার্যালয়ের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নবনির্মিত এসব অফিসের অবকাঠামো ব্যবহারে বিভিন্ন দিক নির্দেশনাও দেন শেখ হাসিনা। পরে সংক্ষিপ্ত বৈঠকে তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের ঐতিহ্য বজায় রেখে এর সংস্কার ও আধুনিকায়নে কাজ করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন