News71.com
 Bangladesh
 16 Jul 16, 08:39 PM
 381           
 0
 16 Jul 16, 08:39 PM

আনসার উল্লাহ বাংলাটিমের দুই সদস্য রিমান্ডে

আনসার উল্লাহ বাংলাটিমের দুই সদস্য রিমান্ডে

 

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গ্রেফতার হওয়া আনসার উল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- তৌহিদুল আলম ও আরিফুল মোস্তাফা। আজ শনিবার রিমান্ডের এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বলেন, সীতাকুন্ড থানায় দায়েরকৃত অস্ত্র আইনের একটি মামলায় ২ জনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। শুনাশি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত বুধবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তৌহিদুল আলমকে ও সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে আরিফুল মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন